নিজস্ব প্রডতবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডি এন টি ফটোগ্রাফির ২০২৪ সালের জুন মাসে আয়োজিত ডি এন টি ফটোগ্রাফির কন্টেন্ট-২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার( ১০ ফেব্রুয়ারী) বিকেলে নবাবগঞ্জ নিমতলা সংলগ্ন গোল্ডেন রেসিপি রেষ্টুরেন্টে ডি এন টি ফটোগ্রাফির আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৫ জন বিজয়ীকে পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়, বিজয়ীগন হলেন, নাছিম উদ্দিন চৌধুরী, আয়েশা আক্তার, ইসমাইল ভূইয়া, মেহেদী হাসান,আব্দুল্লাহ হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিম হ্যাভেন এর কর্নধার আসিফ আকাশ রবার্ট, ব্রাইট ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্নধার মো: ফয়সাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন,ডি এন টি এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম, ডি এন টি এর অন্যতম পরিচালক ফেরদৌস রহমান খান, রহমতউল্লাহ মাহফুজ,ডি এন টি এর অন্যান্য মডারেটর জাসিয়া ইসলাম, মুক্তি আক্তার, মিষ্টি আক্তার, নুসরাত জাহান তিতলি, সুমাইয়া আক্তার, তাহসিন সারেং, দিগন্ত সাহা, শায়লা আক্তার, নীলা ইসলাম প্রমুখ।
পরে পুরষ্কার হিসেবে বিজয়ীদের হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট, তাদের ছবি বাধাই করা এলবাম সহ বিখ্যাত ফটোগ্রাফার শাকিল হক এর ফটো এলবাম তুলে দেওয়া হয়।
