নবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার আরো ৪

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের একাধিক মামলার আারো ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রবিবার (২ মার্চ) দুপুরে একটি প্রেস রিলিজের মাধ্যমে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস রিলিজে জানা যায়, এর আগে  গত ২৭ ফেব্রুয়ারি গোবিন্দপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর মোড়ের টিকরপুর গামী ফিডার রোডে নির্জন স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহনকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত ৩ ডাকাত সদস্যকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি চৌকস দল শনিবার (১ মার্চ) কামরাঙ্গীরচর থানা ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত চক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- বরিশাল জেলার কাউনিয়া উপজেলার সায়েস্তাবাদ চর অভিনগর এলাকার আ. জব্বার মিয়ার ছেলে মো. বাদল বিশ্বাস (২৭), একই এলাকার আ. সামাদের ছেলে মো. আকাশ (২৫), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাবুর কাইছাল এলাকার মৃত শুকুর সরদারের ছেলে মো. কাউসার (৩৪), ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. রানা (৩০)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, গ্রেফতাকৃত মো. বাদল বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় পুলিশি পাহারায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *