নবাবগঞ্জে টিসিবি’র পণ্য কিনতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। কঠোর লকডাউনে মানুষের চাহিদা পূরণ ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রতিদিন ট্রাকে করে এ পণ্য বিক্রি করা হচ্ছে। তবে এখানে সরকারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, অনেকের মুখে নেই মাক্স, নেই সামাজিক দুরত্ব। উপস্থিত সবাই করোনার কথা ভুলে ব্যস্ত পন্য কিনতে।

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। ন্যায মূল্য টিসিবি’র পণ্য কিনতে নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়।

ট্রাকে করে জনপ্রতি ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুসরী ডাল ও ২ কেজি চিনি বিক্রি করা হচ্ছে। পণ্যের চাহিদা অনুযায়ী একাধিক পণ্য ও পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছেন টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতারা।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শহিদুল ইসলাম বলেন , টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের দীর্ঘ লাইন। বেশির ভাগই স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসিন। এভাবে করোনাকালীন সময়ে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, তবে বিপদ আমাদের ছাড়বে না। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *