নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির ব্যক্তিগত তহবিল হতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
অনুষ্ঠানে জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, আওয়ামীলীগ নেতা হাতেম আলী মোল্লা, মোতাহার হোসেন, আকমল হোসেন, আযাহার উদ্দিন কাজল, মোশারফ মোল্লা, ইউসুফ হারুণ টিপু, মনিরুজ্জামান তুহিন, কাউসার মোল্লা কিরন, এস এম সাইফুল ইসলাম, আবুল হোসেন, মোতালেব হোসেন, আশিকুজ্জামান হিরণ, ফয়েজ আল মাসুদ টুটুল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
