নবাবগঞ্জে জেলা পরিষদের বাস্তবায়িত ছয় প্রকল্প উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়িত এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
উন্নয়ন প্রকল্পগুলো হলো- উপজেলার আগলা মাঝপাড়া জামে মসজিদের স্যানিটারী টয়লেট নির্মাণ, যন্ত্রাইল অপূর্ব সংসদের নতুন ভবন নির্মাণ, কলাকোপা বড়নগরে ভ্যাবন ঠাকুরের বাড়ির মন্দির নির্মাণ, নয়নশ্রীর তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ, শিকারীপাড়া হাইস্কুল মাঠের মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, বক্সনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমূর রহমান খান পিয়ারা, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান, মো. নান্নু মিয়া, হাবিবুর রহমান হাবিব, শেখ সাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, কাউসার খালাসী, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানভীর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রতন মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *