নবাবগঞ্জে জামায়াত নেতার পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মাছ নিধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা বিলে জামায়াত নেতার পুকুরে দুর্র্বত্তের বিষ প্রয়োগে মাছ নিধন করার অভিযোগ ওঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রকিবুল ইসলামের দাবী এতে তার প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। রকিবুল উপজেলার সোনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে।
বাংলাদেশ জামায়াত ইসলামের নবাবগঞ্জ উপজেলার যুববিভাগের আগলা গালিমপুর ও চুড়াইন ইউনিয়নের সভাপতি মো, রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা দুপুরের দিকে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠছে। আমার এই পুকুরটা শতবর্ষী একটি পুকুর প্রায় ৭ বিঘা জমির উপর পুকুরটি। কে বা কারা এটা করেছে আমরা জানিনা। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিত ভাবে করেছে। আমার দুই বছরের সাধনা আমার স্বপ্ন শেষ করে দিয়েছে। আমি কাউকে দেখিনি তবে কারো ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে এটা আমার বিশ^াস।
রকিবুল ইসলাম জানান,আমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এ কাজ করেছে। আমার এটাই ইনকাম সোর্স আর আমার কোন ইনকামের রাস্তা নাই। আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি আইনের আশ্রয় নিবো এবং এ ধরনের কার্যকলাপে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি।
রকিবুল ইসলামের ব্যবসায়ী অংশীদার সোনাতলা গ্রামের ফিরোজ খান বলেন, আমার আরও একটা পুকুর আছে সেই পুকুরে গতবছর বিষ প্রয়োগ করে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি করেছে দূর্বত্তরা। এবছর এই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকা মত মাছ ধ্বংস করে দিয়েছে আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নিবো।
রকিবুলের ইসলামের বৃদ্ধ বাবা মাওলানা মতিউর রহমান বলেন, মানুষের হক নষ্ট করেছে যারা আমি তার বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জ্যাকি বলেন, বিষয়টি জানতে পেরেছি এবং তাদের থানায় অভিযোগ করতে বলেছি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *