নবাবগঞ্জে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চোলাই মদসহ আলমাস(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পাঠানকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমাস স্থানীয় মৃত রুহুল আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই তানিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাঠানকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমাসকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আলমাসের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *