নবাবগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা. ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ প্রকল্প, প্রাণী সম্পদ মৎস্য ও কৃষি অধিদপ্তর যৌথভাবে কৃষকদের নিয়ে ও কৃষির পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রনালয়ের’ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আয়োজন করে।

এ প্রকল্পে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ২৫জন কৃষককে ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে পরীক্ষা নেয়া হয়েছে। প্রশিক্ষণে উন্নতজাতের ধান উৎপাদন বৃদ্ধি জন্য কৃষির উন্নয়ন ও আধুনিকায়ন, ধানের রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা, সবুজ সার উৎপাদন ও ব্যবহার সম্পর্কে, উপকারী ও অপকারী পোকা চিহ্নিত, সেচ ব্যবস্থায় করণীয়, সমবায় সমিতি গঠন ও ব্যাংকের কৃষি একাউন্ট সম্পর্কে অবহিতকরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আরিফুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন নবাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *