নবাবগঞ্জে কলা গাছের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জের এক কৃষকের কলা বাগানের ৬০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামে। এ ঘটনায় কৃষক সফি শিকদার অজ্ঞাতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে সরজমিনে ওই কলা বাগানে গিয়ে দেখা যায়, ৬০টি কলাগাছ কাটা অবস্থায় বাগানে পরে আছে। দুর্বৃত্তরা কলা গাছগুলো সোমবার রাতের যে কোন সময় কেটে ফেলেছে বলে জানা যায়।
কৃষক সফি শিকদার বলেন, ব্যবসার জন্য নিজের জমিতে ৩/৪ দিন আগে ৬০টি কলাগাছ লাগিয়ে ছিলাম। সোমবার রাতে দুর্বৃত্তরা কলাগাছ গুলো কেটে ফেলে রেখে যায়। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলাম। তিনি আরও বলেন, আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে। কিন্ত গাছের সাথে এ কেমন শত্রুতা। এভাবে গাছ কাটা দুঃখজনক। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।
এব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আজগর আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে শত্রুতা করে গাছ গুলোকে কাটা হয়েছে। জাড়িতদের খুঁজতে অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *