স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বেরসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের পক্ষে ঢাকার নবাবগঞ্জে ১ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুনের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপি বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমন দুর্যোগের সময়ে জনগনের পাশে এসে দাড়ানোয় কর্মহীন শ্রমজীবি মানুষের মুখে হাসির ছোঁয়া দেখা গেছে।
