নবাবগঞ্জে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে খন্দকার মোয়াজ্জেম হোসেন (৭০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টায় ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। মৃত মোয়াজ্জেম হোসেন উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলা লাশ দাফন টিমের সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন কাজে সহায়তা করেন মাওলানা বাইজিদ খান, মাওলানা মুফতি বোরহান উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাহিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *