নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় থানা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি মো. আক্কাচ উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দোহার সার্কেলের এএসপি এস এম জহিরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, পরিদর্শক তদন্ত মো. আসিকুজ্জামান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *