নবাবগঞ্জে অষ্টমদিনের লকডাউনে ৩৬ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি : নবাবগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করায় অষ্টম দিনেও ৩৬ জনকে ৪ হাজার ৮০০ শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বাগমারা বাজার, কোমরগঞ্জ, বর্দ্ধনপাড়া, আগলা সাদাপুর বক্সনগরসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *