নবাবগঞ্জে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  শিক্ষায় উদ্বুদ্ধ করতে ঢাকার নবাবগঞ্জের ১২০নং নাওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক- শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিশন এম্পোরিয়াম ও আরএফএল এর সকল শো রুম নবাবগঞ্জ, ঢাকা এর আয়োজন করেন। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি ) দুপুরে বিদ্যালয় ভবনের ৩য় তলায় এ অনুষ্ঠান করা হয়।  শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি,  চিত্রাংঙ্কন প্রতিযোগিতা,  কুইজ প্রতিযোগিতা ও অভিভাবকদের তীর নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।  এছাড়াও এ মাসে যাদের জন্ম তারিখ তাদের জন্মদিন পালনে কেক কাটা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয়ের কার্যক্রম বেগবান করতে অভিভাবক ও এলাকাবাসীর সহায়তার আহ্বান জানান অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ড. সাফিল উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসাইন ও মোখলেছুর রহমান, ভিশন এম্পোরিয়াম নবাবগঞ্জের ব্যবস্থাপক শুভাশিস গোস্বামী।
আরও বক্তব্য রাখেন তেলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধন্য রাজবংশী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃষ্ণা ইয়াসমিন, শিক্ষক  রাজিব গোস্বামী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *