নবাবগঞ্জে অবৈধ মাটি কারবারীর কারাদন্ড

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৃষিজমিতে ভেকুদিয়ে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে তরিকুল ইসলাম (২২) নামের এক মাটি কারবারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে অবৈধ মাটিকাটার মূলহোতা ইউসূফ ও তার ছেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর এলাকায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা এলাকার জিন্নত আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন, সরকারি রাস্তা নষ্ট করার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। কৃষিজমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে তরিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় মাটি বহনের কাজে ব্যবহৃত ৪টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযানকালে অবৈধ মাটিকাটার মূলহোতা ইউসূফ ও তার ছেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, নবাবগঞ্জ উপজেলায় কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *