নবাবগঞ্জ ফুটবল একাডেমির একযুগপূর্তিতে টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ ফুটবল একাডেমির একযুগপূর্তিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকালে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চুড়ান্ত খেলায় নবাবগঞ্জ ওয়ারিয়র্স ৪-২ গোলে নবাবগঞ্জ ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, জয়পাড়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবুল বাসার প্রমুখ। নবাবগঞ্জ ফুটবল একাডেমমির সভাপতি মো. সাজ্জাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ার হোসেন আনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *