নববাংলায় সংবাদ প্রকাশের পর সভাপতির হস্তক্ষেপে উন্নয়ন ফি মওকুফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে ‘‘সেশন ও উন্নয়ন ফি’র নামে রশিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়’’ শিরোনামে নববাংলা অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে নিয়ে পরদিন সভা ডেকে সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
শুক্রবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে সভায় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে করোনাকালীন সময় পর্যন্ত উন্নয়ন ফি নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। সভা শেষে বিদ্যালয়ের সভাপতি আলী আহসান খোকন শিকদার বলেন, এসব বিষয় আমার জানা ছিলোনা। নববাংলায় সংবাদ প্রকাশের পর আমি সকল শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে সভা ডাকি। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে করোনাকালীন সময় পর্যন্ত রশিদের মাধ্যমে শুধুমাত্র সরকার নির্ধারিত সেশন ফি নেয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানউন্নয়নে বিগত সময় থেকে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কাজ করে যাচ্ছে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৯ জুন থেকে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে সেশন ও উন্নয়ন ফি’র নামে রশিদ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে ১৫শ’ টাকা আদায় করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নববাংলায় সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সভাপতি আলী আহসান খোকন শিকদারের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *