নতুন বইয়ের সুগন্ধে আমরা অনেক খুশি

আব্দুল রাহিম:  নতুন বছরের প্রথম দিন সারা দেশের মতো ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার শিশু, কিশোর-কিশোরীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার ১লা জানুয়ারি উপজেলা দুটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকেই শুরু হয় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বলেন,বছরের প্রথম দিন আমরা নতুন বই হাতে পেয়েছি। আগে আমরা পুরাতন বই দিয়ে পড়তাম। এখন আমরা বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আমরা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

দোহারে মালিকান্দা মেঘুলা হাই স্কুলে বই তুলে দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম আয়শা উচ্চ বিদ্যালয়, ঢাকা মাইলস্টোল স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আব্বাস আলী শিশু একাডেমীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন,দোহার উপজেলা প্রশাসন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিন বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। নবাবগঞ্জে কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ গালর্স পাইলট উচ্চ বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তা বৃন্দ। সরেজমিন গিয়ে দেখা যায়, বছরের প্রথম দিন নতুন বই বিতরণকে ঘিরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছুঁয়ে যায় অভিভাবক ও শিক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *