ধার দেওয়া টাকা ফেরত না পেলে কী করবেন? প্রক্রিয়া ও আইনি পরামর্শ

ধার দিয়েছেন কিন্তু  টাকা ফিরত পাচ্ছেন না? পাওনা টাকা পাওয়ার বিষয়ে এক আলোচনায় ব্যারিস্টার লিমা আঞ্জুমান বলেন, পরিচিত বা আত্মীয়স্বজনদের কাছে টাকা ধার দেওয়ার সময় অনেকেই কোনও ধরনের লিখিত প্রমাণ রাখেন না, যার ফলাফল পরবর্তীতে ভোগান্তি বা আইনি জটিলতা। তিনি বলেন, ‘ধরে নিন আপনি কারো কাছে দীর্ঘদিন ধরে টাকা পান, কিন্তু কোনও ভাবেই সে টাকা ফেরত দিচ্ছে না। সেই পরিস্থিতিতে আপনার করণীয় কী?’—এই প্রশ্নের উত্তরেই ব্যারিস্টার লিমা পরামর্শ দেন, টাকা লেনদেনের সময় অবশ্যই আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তার ভাষায়, ‘যাকে আপনি টাকা দিচ্ছেন তিনি যত কাছের মানুষই হোন না কেন—বন্ধু, আত্মীয়, এমনকি রক্তের সম্পর্ক থাকলেও—আইনি প্রমাণ ছাড়া টাকা দেওয়া উচিত নয়।’

তিনি জানান, বাংলাদেশে অনেকেই আবেগে বা বিশ্বাসে টাকা দিয়ে দেন কিন্তু পরবর্তী ফলাফল নিয়ে কোনো পরিকল্পনা করেন না। অথচ এই ‘ভালো মনে সাহায্য করা’-র সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরণের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

এই অবস্থায় করণীয় হিসেবে তিনি বলেন— সাক্ষীর উপস্থিতিতে টাকা দিন: টাকা দেওয়ার সময় আশপাশে নির্ভরযোগ্য সাক্ষী রাখা জরুরি। লিখিত চুক্তি তৈরি করুন: নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র তৈরি করে নিন যাতে টাকার পরিমাণ, পরিশোধের সময়সীমা, এবং অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকে।প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিন: বড় অঙ্কের টাকা লেনদেনের আগে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে যথাযথ কাগজপত্র তৈরি করে নেওয়া শ্রেয়।

ব্যারিস্টার লিমা আঞ্জুমান বলেন, ‘স্মরণীয় বিষয় হচ্ছে, আপনার টাকা রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আগে থেকে সাবধান থাকলে পরে মামলা-মোকদ্দমায় পড়তে হয় না।’

প্রতারণা, টাকা ফেরত না পাওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো ঝুঁকি এড়াতে তাই টাকার লেনদেনে আইনি সচেতনতা অত্যন্ত জরুরি—এই পরামর্শই দিয়েছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *