দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ আসনে প্রার্থী হলেন সাবেক অতিরিক্ত সচিব ড. রেজাউল ইসলাম

মো.রকিবুল হাসান বিশ্বাস, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাজবাড়ি -২ আসনের জন্য নমিনেশন পেপার সাবমিট করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ লালনকারী ড. রেজাউল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে নির্বাচন করেন এবং সর্বাধিক ভোট পান।

ছাত্রজীবনে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন।অত্যন্ত সাংস্কৃতিক মনা ড. রেজাউল তাঁর নিজ জেলা রাজবাড়ির উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেছেন। অত্যন্ত জনবান্ধন এই মানুষটি বিপদে আপদে সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেন।বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি ডেনমার্ক, জার্মান,সুইডেন, ইউকে,থাইল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফিজি,পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, হংকং,চীন,মালয়েশিয়া প্রভৃতি দেশ ভ্রমণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাঁকে নমিনেশন দিবেন তাঁর জন্যই তিনি কাজ করবেন বলে জানালেন।

তবে তিনি আশাবাদী রাজবাড়ীর উন্নয়নে এখনও অনেক কিছু বাঁকী বলে তিনি জানান।সবাই মিলেমিশে এগুলো সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *