দোহারের মৈনটঘাটে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে আহত

মো.কামাল হোসেন:  ঢাকার দোহারে মৈনটঘাটে মাছ ধরার নৌকা ডুবে মো. রুবেল বেপারী (২৯) এবং রনি (১৮) নামে দুই জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে নদীতে তীব্র  স্রোতের কারণে পদ্মানদীতে ডুবে আহত হন তারা । আহতরা হলেন মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামের বাসিন্দা। ডুবে যাওয়া নৌকা ও জাল উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা যায়, উপজেলার মৈনটঘাট সংলগ্ন ভাসমান রেস্টুরেন্টের পাশে নৌকা দিয়ে মাছ ধরতে গেলে প্রচন্ড স্রোতের কারণে নদীতে নৌকাসহ তারা তলিয়ে যায়। পরে জীবন বাচাতে ভাসমান রেস্টেুরেন্টের ড্রাম ধরতে গেলে গুরুতর আহত হন ।
আহত নৌকার মাঝি রুবেল জানান, নদীতে ভাসমান রেস্টুরেন্ট থাকার কারণে নদীর তীরে তীব্র স্রোত হচ্ছে। এর কারণেই নৌকা ডুবে যায় এবং আমরা গুরুতর আহত হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *