মো.কামাল হোসেন :
ঢাকার দোহারের মৈনটঘাটে একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে। শনিবার (১১ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় এবং ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন, মাহমুদপুর গ্রামের লুতফর খানের ছেলে সাগর (১৪), একই গ্রামের জাফর খানের ছেলে বাবু (১২)। জানা যায়, রাতে মৈনটঘাটের পদ্মা নদীতে মাছ ধরতে যায় সাগর এবং বাবু। ঝড় শুরু হলে তারা নদীর তীরে আসার চেষ্টা করে এ সময় নৌকাটি ডুবে যায়।
নদীতে থাকা আরেকটি নৌকার মাঝিরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
