দোহারের মাহমুদপুরে সে টুগেদারের ত্রাণ বিতরণ

মো.কামাল হোসেন :

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে সে টুগেদারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। রোববার (০৫ এপ্রিল) দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার নির্দেশে ও সামাজিক সংগঠন সে টুগেদারের অর্থায়নে মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পের ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সে টুগেদারের সভাপতি মো.শাহিন, লিয়াকত মাহুমুদ, ইমরান খান, অনিক মৃধা, ইব্রাহিম মুন্সী সহ অন্যান্য সদস্যরা।

এ সময় আফরোজা আক্তার রিবা সে টুগেদারের সদস্যদের বলেন, তোমরা তোমাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।

এর আগে গতকাল শনিবার (৪ এপ্রিল) মাহমুদপুর ইউনিয়নের ১০০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সে টুগেদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *