দোহারের মাহমুদপুরে একরাতে ৪ বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে একই রাতে ৪ বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে

ভুক্তভোগীরা জানায়, ৪ বাড়ি থেকে প্রায় দুই লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে ।ওই এলাকার সুলতান খানের বাড়ি থেকে ৩টা অ্যান্ডয়েট মোবাইল সেট, ওহাব মাতবরের বাড়ি থেকে প্রায় নগদ ২৫০০০ টাকা, ইদ্দিস মাদবরের বাড়ি থেকে ১টি মোবাইল সেট এবং মেহেরপুর মোল্লার বাড়ি থেকে চুরি হয়েছে বিভিন্ন জিনিসপত্র। এ ব্যাপারে দোহার থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *