দোহারের ছন্দু মিয়ার বাজারে আগুন, তিনটি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার ছন্দু মিয়ার বাজার (দোহার বাজারে) সাদিয়া সুপার মার্কেটে ভয়াবহ আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের দল। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের তিনটি দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো সুমন মেডিসিন কর্ণার, নাঈমা মোবাইল মিডিয়া ও ফারিয়া এন্টারপ্রাইজ। আগুনে তিনটি দোকানে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নাঈমা মোবাইল মিডিয়া থেকে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *