নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুসুমহাটি ইউনিয়নে নির্বাচনী উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে শিলাকোঠা ঈদগাঁ মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মন্ডলের পক্ষে ও তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল। অনুষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার। দেশের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই নৌকার প্রার্থী জয়ী হলে দোহারের প্রতিটি ইউনিয়নের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক সজল আশ্রাফ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম বিশ্বাস, আব্দুল ওহাব দোহারী, বাদশা মন্ডল, ওয়াশিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
