দোহারের কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১২ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক উদয় হুসাইনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণের মাধ্যমে আগামী তিন মাসের জন্য ১৭ সদস্যের এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুর রব ও যুগ্ম আহ্বায়ক হিসেবে ইসমাইল হোসেন, সাগর হোসেন জয়, আবু বক্কর, প্রিন্স মাহমুদ, শামীম আহমেদ, সাজিদ হোসেন, আসিফ খান এর নাম ঘোষণা করা হয়। এছাড়া আরও নয়জন সদস্যের নাম কমিটিতে উল্লেখ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক উদয় হুসাইন নববাংলাকে জানান, ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠন। আমাদের দোহার উপজেলার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে আগামী তিন মাসের জন্য এই কমিটি করা হয়েছে। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *