দোহারের কার্তিকপুরে যৌথ বাহিনীর অভিযান

মো. কামাল হোসেন :

ঢাকার দোহারের কার্তিকপুর বাজারে সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাপ্তাহিক হাটে বিপুল পরিমাণের জনসমাগমের খবর পেয়ে প্রথমে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও যোগ দান করেন র‌্যাব-১১ এর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্য।

এসময় র‌্যাব হ্যান্ড মাইক দিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরার আহ্বান জানান। পুলিশের অভিযানের পর জনসমাগম কম লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *