নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৭৫৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স (২০-২৪ অক্টোবর) এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ স্কাউট দোহার উপজেলার পরিচালনায় ও ঢাকা জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ স্কাউট দোহার উপজেলার সদস্যবৃন্দ প্রমুখ।
