দোহারে ৪০ টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার ৪০টি পূজামণ্ডপের নিরাপত্তা সরঞ্জাম সিসি ক্যামেরা বিতরণ করেছেন দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে দোহার উপজেলার ৪০ টি মন্ডপের প্রতিনিধিদের মাঝে এই সিসি ক্যামেরা তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপুসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *