ঢাকার দোহার পৌরসভার ৭নং ওয়ার্ডের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচনমুখী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দোহার থানা শ্রমিক দলের সাবেক সদস্য মো. লালন ফকিরের বাড়িতে দোহার পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি এসএম শাহজানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস।
সঞ্চালনায় ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিন চোকদার।
উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন, সাবেক সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সুরুজ মৃধা, সাবেক ছাত্র নেতা শিপন মোল্লা. জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ মোল্লা, যুবদল নেতা রানা মোল্লা, শেখ ওয়াসেক, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা রাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, নারী নেত্রি স্বর্নাসহ অন্যান্য নেতাকর্মীবৃর্ন্দ।
