নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার পৌরসভার বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমাজাসেবক মো. জামাল উদ্দিন বেপারী।
মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে দোহার পৌরসভারর চর জয়পাড়া, উত্তর জয়পাড়া, ইউসুফপুর, বৌবাজার রাইপাড়া সহ বিভিন্ন এলাকায় অসহায় ও হত-দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেন ঢাকা জেলা তাতীঁলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন বেপারী । এসময় তিনি ১৩ কেজি চাল, দুই কেজি ডাল, ২ কেজি তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ ও একটি সাবান প্রত্যেকের হাতে তুলে দেন।
মো.জামাল উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারনে বর্তমানে দেশে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন হয়ে পরেছে অনেকে। এদের বাছাই করে গত রোববার থেকে এই পর্যন্ত তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ জয়পাড়া বাজারের ২১০ অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্রসামগ্রী দেয়া হয়েছে। এসময় সমাজের বিত্তবানদের এগিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা তাঁতী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র সাধারণ সম্পাদক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, আন্তর্জাতিক মানবাধিকার ও গোয়েন্দা সংবাদ সংস্থার প্রচার সম্পাদক ফুয়াদ আহমেদ, সমাজ সেবক শেখ মো. আসলাম,শেখ ফরিদসহ আরো অনেকে।
