দোহারে সড়ক দুর্ঘটনায় ‌মোটর মেকানিক নিহত

 নিজস্ব প্রতি‌বেদক : ঢাকার দোহার উপ‌জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. লোকমান (৫০) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছে। রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার রাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান নবাবগঞ্জ উপজেলার সাদাপুরের বাসিন্দা। সে বান্দুরা এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে উপজেলার দোহারে লটাখোলা পাল বাড়ি সংলগ্ন নিজ প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেলে বান্দুরা বাসায় যাচ্ছিলেন লোকমান। রাইপাড়া এলাকার দিপুর তিন দোকানের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান মোটর সাইকেল থেকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *