নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকালে দোহার উপজেলার জয়পাড়া বাজার, লটাখোলা বাজার এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মানতে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সামাজিক দূরত্ব ও নূন্যতম স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ৭ জনকে ১ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান-সহ ভবিষ্যতে এ অপরাধ আর না করার জন্য সতর্ক করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের মাধ্যমে ভালোভাবে নাক, মুখ ঢেকে রাখতে হবে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মানতে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।
