দোহারে সরকারি নিষেধাজ্ঞা মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে জনসাধারণকে আইন মানাতে কঠোর অবস্থানে উপজেলা ও থানা প্রশাসন। ঢাকার দোহার উপজেলার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে করোনায় সংক্রামন ছড়িয়ে যাওয়ায় দিন রাত চলছে দোহার উপজেলা ও থানা প্রশাসনের জনসচেতনতামূলক অভিযান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দোহারের প্রধান প্রধান সড়কগুলোতে অভিযান পরিচালনা করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন দোহার থানা পুলিশের এসআই মো.জসিম উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন দোহার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে সরকারি নিষেধাজ্ঞা বাধ্যতামূলক মেনে চলতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *