নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।
বৃহস্পতিবার(১ জুলাই) সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে দোহার উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ এবং সহকারি কমিশনার( ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৯ জনকে অর্থদণ্ড প্রদান করেন। এসময়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
