দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার কৃতি সন্তান শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শিলাকোঠা ফুটবল ক্লাব বনাম কার্তিকপুর একাদশ।

খেলার প্রথম আর্ধে ৩ মিনিটের মাথায় ১ম গোল করে এগিয়ে যায় কার্তিকপুর একাদশ। পরে ২০ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে শিলাকোঠা ফুটবল ক্লাব। ১ম আর্ধের খেলা শেষে ২য় আর্ধের শেষের দিকে এসে এক এক গোল করে ম্যাচটি ড্র হয়।

পরে টাইব্রেকারে ৫-২ গোল করে বিজয় লাভ করে কার্তিকপুর একাদশ। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম। খেলার উদ্বোধন করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার পৃষ্ঠপোষকতায়, নয়াবাড়িবাসীর আয়োজনে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুর রহমান কামাল, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, রাইপারা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সহসভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ খেলা প্রেমিক অসংখ্য দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *