দোহারে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবিতে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারের শিলাকোঠা এলাকায় ৮ বছরের কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকারে উপজেলার শিলাকোঠা মাদরাসা সংলগ্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখের ইউপি সদস্য হুমায়ুন মোল্লা, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবু সাঈদ, সোনাই মেম্বার, সেলিম রেজা, ওয়াসিম মোল্লা, জোবায়ের হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা জানান, শিশু ধর্ষণকারী বিল্লাল হোসেনের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, তাই অভিযুক্ত বিল্লাল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২২ মে শুক্রবার দুপুরে দক্ষিণ শিলাকোঠা এলাকায় বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি। পরে প্রতিবেশী বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে বিল্লাল পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *