দোহারে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উপজেলার আওলিয়াবাদ, দেওভোগ, পুরুলিয়া ও লটাখোলা এলাকায় মোট ৯৫৩ জন শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রতিটি শিশুকে খাতা, কলম, এক কেজি মুসুর ডাল, এক কেজি সরিষার তেল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক বিধান মন্ডল, এডমিন অফিসার আব্রাহম বালা, প্রোগ্রাম অফিসার রিফাত আল-মাহমুদ, স্বাস্থ্য অফিসার শাহিন আলম, আইজি অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *