নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় রাইপাড়া ইউনিয়নে বিজ্ঞান মেলা ও রাইপাড়া স্কলারস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২ মার্চ) বিকেলে রাইপাড়া স্কলারস হাই স্কুলের আয়োজনে এ বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় রাইপাড়া স্কলারস হাই স্কুলের প্রতিষ্ঠাতা একলাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাম হোসেনের তত্বাবধানে ও সহকারী প্রধান শিক্ষক আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী, দোহার উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো.সেলিম, কাউন্সিল আব্দুস সালাম শুকুর, সজল আশরাফ খান।
আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টি কে টুলু, রাইপাড়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, দোহার উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য রাশেদ খান, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক পবন মল্লিক,রাইপাড়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আমির হামজা,৩ নং ওয়ার্ড সদস্য নাহিদুল হক,রাইপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম দিপু,রাজিব মোল্লা,মো. জসিম ডলার সহ রাইপাড়া স্কলারস হাই স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
