দোহারে মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদের নৌ ভ্রমণ অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে সামাজিক সংগঠন মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দোহারের মৈনটঘাট থেকে লঞ্চের মাধ্যমে এ নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
মাহমদপুর ইসলামি সমাজকল্যান পরিষদের সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে মাহমুদপুর ইসলামি সমাজ কল্যান পরিষদের উদ্যগো আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছি৷ সদস্যদের কে আনন্দ দেওয়ার জন্য আমরা এ নৌ ভ্রমনের আয়োজন করছি। ”
মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক জানান, ” মাহমুদপুর ইসলামি সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম আরো গতিশীল করতে এবং সদস্যদের বিনোদনের জন্য ই আমরা আজকের এ নৌ ভ্রমনের আয়োজন করছি। ভবিষ্যতে ও আমরা এরকম আয়োজন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *