দোহারে মাদ্রাসায় অগ্নিকাণ্ড,৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক ৩:৩০ মি. এ মাদ্রাসার হেফজ খানার একটি কক্ষ থেকে হঠাৎ আগুন লাগে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে হেফজখানায় থাকা মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের বই, খাতা, জামা কাপড় সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্ররা কেউ ভেতরে ছিলো না। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *