ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের সূচনালগ্নে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী রাজু আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারসহদোহার উপজেলায় মহান স্বাধীনতা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। সকলে একসাথে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী অগণিত শহিদদের স্মরণ করেন এবং তাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজন।
উপজেলা প্রশাসন, দোহার, ঢাকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই শুভক্ষণে সকলকে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। একই সাথে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
