নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডিং উইথ টিচার্স,সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ) সকালে উপজেলার জয়পাড়া কলেজের আয়োজনে এ র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় র্্যালিটি জয়পাড়া কলেজ গেট থেকে শুরু করে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কালেমা চত্তর হয়ে পুনরায় কলেজ গেটে গিয়ে শেষ হয়।
শিক্ষকরা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এদিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বক্তারা আরও বলেন, দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের স্মরণ ও তাঁদের প্রতি সম্মান জানানো। শিক্ষকরা সব সময় অবহেলিত থাকে। শিক্ষকদের সম্মান বজায় রাখার জন্য শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের উপাধ্যক্ষ তাপস কুমার, প্রভাষক মো. মিলন হোসেন, মো. নাসির উদ্দীন, মো. মাসুদ পারভেজ সহ জয়পাড়া কলেজের স্কাউট, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
