দোহারে বিলেরপাড় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা লটাখোলা বিলেরপাড় একতা যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । রোববার সকালে বিলেরপাড় কালর্ভাট সংলগ্ন অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মো. শেন্টু , থানা আওয়ামীলীগের সদস্য আক্কাছ সিকদার, সমাজসেবক আব্দুল হাকিম (আমিন), স্বেচ্ছাসেবক লীগ কর্মী মো. করিম বেপারি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মাসুদ মোল্লা , সুমন মোল্লা ,ফরিদ বেপারি, নান্টু খান , গোলাম রাব্বি , মো. আহাদ , জাকির হোসেন, মনির হোসেন, মো. মারুফ, মো. শাকিব , জাহাঙ্গীর হোসেন , কাউসার আহমেদ প্রমুখ ।
