দোহারে বিচার করায় বিচারকের উপর হামলার ঘটনা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় বিচারে রায় স্বপক্ষে না আসায় বিচারকের উপর হামলার ঘটনা ঘটেছে। আজিজুল হাওলাদার (৪৫) ও তার ছেলে হাসান (১২) এর উপর হামলার ঘটনা ঘটে। এতে আজিজুল হাওলাদার ও তার ছেলে হাসানকে পিটিয়ে  গুরুতর আহত করা হয়।  শনিবার ৩১শে ডিসেম্বর উপজেলার হুরারটেক দুবলি বাজারে কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত আজিজুল হাওলাদার জানান, আমজাদ শিকদারের ছেলে চান্দু শিকদার, আতাহার শিকদার, মোতাহার শিকদার, নোয়াব শিকদার এবং তাহের শিকদারের ছেলে ছালাম শিকদার, সেকেন্দার শিকদার ও বারেক শিকদার আমাদের উপর এই হামলা চালায়। তাদের কাছে একই এলাকার স্থানীয় এক ব্যক্তি টাকা পেতো। আমার কাছে বিচার চাইলে আমি সেই বিচার করে দেই এবং পাওনাদারের টাকা পরিশোধ করে দিতে বলি। তারপর থেকেই আমজাত শিকদার ও তাহের শিকদারের ছেলেরা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

তারপর  সন্ধ্যার কিছুক্ষণ আগে আমাকে দুবলী কবরস্থানের ওখানে একা পেয়ে মারধর করে। তিন আরো বলেন, আমার উপর হামলার কথা শুনে ৫ম শ্রেনির ছাত্র আমার ছেলে এগিয়ে এলে তাকেও তারা প্রচুর মারধর করে। আমি এ বিষয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *