দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় ছিফাত ফারহানা নাহিদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নারিশা ইউনিয়নে নারিশা পশ্চিমচর পূর্বপাড়া এলাকায় উক্ত বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রশিদ  ফরাজির সভাপতিত্বে ও নাসির উদ্দিন কাড়াল ও নুরুউদ্দিন মাদবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মেহবুব কবিরের সহধর্মিণী ছিফাত ফারহানা নাহিদ।
অনুষ্ঠানে ছিফাত ফারহানা বলেন, আপনারা বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিখাবেন এবং শুধু পরালেখা করে শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নেই সমাজে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই শিক্ষায় শিক্ষিত করবেন। আগামীতে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে পরিণত করবো৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, ডা: মনিরা পারভীন,
আরো উপস্থিত ছিলেন,নারিশা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা নজরুল শিকদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, নারিশা ইউনিয়নের ইউপি সদস্য সূর্যবান বেগমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *