দোহারে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বাউল শিল্পীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার লটাখোলা এলাকায় শতাধিক বাউল শিল্পীর হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল তালুকদার, দেলোয়ার হোসেন, নিতাই মন্ডলসহ উপজেলার বিভিন্ন এলাকার বাউল শিল্পীগণ।

এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা মহামারী দুর্যোগে দল মত ও ভেদাভেদ ভুলে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছে বা দেয়নি এমন ভেদাভেদের সময় এখন নয়। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *