নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে ফিলিস্তিনের গা’জায় ক্রমাগত ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বিকেলে দোহারের মেঘুলা এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে ফিলিস্তিনের পক্ষে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে মেঘুলা বাজারের মেইন রাস্তা ঘুরে আবার কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিলে বক্তরা বলেন, ইসরাইয়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই রাষ্ট্রের যতগুলো পণ্য রয়েছে সকল ধরনের পণ্য আমাদের বয়কট করতে হবে। কোন দোকান বা রেস্টুরেন্টে এই পণ্য বিক্রি করতে পারবে না। ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র।
ইসরায়েইলের ক্রমাগত হামলার শিকারে অসংখ্য শিশু, নারী,পুরুষদের গনহত্যা করা হয়েছে। যেখানে সারা বিশ্ব মুসলমান মার খাচ্ছে, আঘাত লাগছে মুসলিম জাহানের কলিজায়।
এ বর্বরত গনহত্যা বন্ধ করতে হবে। পরে মিছিল শেষে দোয়া ও মোনাজাত করে ডোনাল ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি দিয়ে প্রতিকি বানিয়ে পুড়িয়ে প্রতিবাদ করা হয়।
