দোহারে পুলিশের সহায়তায় বাক প্রতিবন্ধী ছেলেটি ফিরে পেলো তার পরিবারকে

কাজী জোবায়ের আহমেদঃ
ঢাকার দোহার উপজেলায় হারিয়ে যাওয়া শাকিল নামে নয় বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দোহার থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়পাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় শাকিলকে কান্না করতে দেখে স্থানীয়রা। দোহার থানা পুলিশকে খবর দিলে এসআই শেখ নাসির ছেলেটিকে উদ্ধার করে দোহার থানা হেফাজতে রাখেন্। পরে দোহার থানার ফেজবুক পেজে একটি বিজ্ঞপ্তি দিয়ে যোগাযোগ করতে বলা হয়। এদিকে ছেলেটির ঠিকানা খুঁজতে উপজেলার বিভিন্ন স্থানে ছুটে যায় পুলিশের বেশ কয়েকজন সদস্য। পুলিশের সাহায্যে প্রায় দেড় ঘন্টা পর হারিয়ে যাওয়া ছেলেটির বাবা শফিকুল ইসলাম তার সন্তানের খবর পেয়ে ছুটে আসেন দোহার থানায়। পরে বাক প্রতিবন্ধী শাকিলকে তার বাবার কাছে হস্তান্তর করে দোহার থানা পুলিশ।

শাকিলের বাবা শফিকুল ইসলাম বলেন, আজকে পুলিশের সাহায্যে আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। গরীবের পাশেও যে পুলিশ আছে আজ আমি বুঝতে পারলাম।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান, মানবিক কাজে সব সময় পুলিশ মানুষের পাশে ছিলো। বাক প্রতিবন্ধী শিশুটি হারিয়ে যাওয়ার পর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিলো তার পরিবারকে খুঁজে বের করা। আল্হামদুলিল্লাহ্ অল্প সময়ের মধ্যে শিশুটিকে তার পরিবারের হাতে পৌছে দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *